Letter to MP

বিসমিল্লাহির রহমানির রাহিম
পলক ভাইয়ের এক পলোক


আস্সালামুআলাইকুম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় ( ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রনালয় বিভাগ) জনাব আলহাজ্ব এ্যাডঃ জুনাইদ আহহ্মেদ পলক (এমপি) , আপনাকে একটি গানের কলি স্মরণ করিয়ে দিতে চাই, তা হলোভালবাসা দিয়ে বন্ধু সেই চিঠি লিখতে হয় , তার আগে ভালবাসা ভাল করে শিখতে হয় ।
২০১২ খ্রিঃ সালে ফেব্রুয়ারী মাসে বি, এন , সি , সি , ট্রেনিং একাডেমি বাইপাইল , ঢাকাতে যখন আমরা ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সামনে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের পক্ষ থেকে সিংড়া দমদমা পাইলট স্কুল কলেজের ক্যাডেট বৃন্দ অস্ত্রবিহীন দ্বন্দ্ব যুদ্ধ প্রদর্শনের জন্য বার বার পরিক্ষা দিচ্ছিলাম তখন স্বাভাবিক ভাবেই সবাই ক্লান্ত অবসন্ন হয়েছিল আমার মনে হচ্ছিল , আমার টীম বুঝি আর পারবেনা ঠিক তখনি আপনি সংসদ অধিবেশন চলাকালীন অবস্থায় দুই বার মুঠোফোনে আমাকে জানিয়ে ছিলেন - আমি পলক বলছি , জাতীয় সংসদ থেকে , মোস্তফা ভাই - খবর কি ? কিছু প্রয়োজন হলে বলবেন , আমি সংসদ অধিবেশনে আছি সেদিনই আমরা আপনার হয়েগেছি

আপনি তো শুধু কোন রাজনৈতিক দলের নেতা নন আপনি পা কাটা , হাত কাটা , পঙ্গু মানুষের প্রাণের নেতা আমি  রাস্তা ঘাটে , যানবাহনে , চায়ের স্টলে , চলার পথে যখন আপনার প্রশংসা মানুষের মুখে মুখে শুনি , তখন আমার মনে হয় - সত্যিই আপনি জাতির জনক বঙ্গবন্ধুর একজন যোগ্য অনুসারী বঙ্গবন্ধু যেমন বাংলার শত্রু পাকিস্তানের সামরিক শাসকের ফাঁসির রায়কে উপেক্ষা করে বাংলার মানুষের মুক্তির সনদের জন্য বস্ত্রহীন মানুষের হৃদয়ে স্থান করে নিয়ে ছিলেন , ঠিক তেমনি সকল শ্রেণির সকল মানুষের কাছে আপনি নিজেকে স্থান করে নিয়েছেন

মানস শব্দের অর্থ যদি মনুষ্যত্ব পূর্ণ , হৃদয়বান , অসহায় মানুষের প্রতি আকন্ঠ ভালোবাসা হয় এবং নির্যাতিতের প্রতি দৃষ্টি নিপাত হয় , তাহলে যুগের শ্রেষ্ঠ শাসক হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রকৃতই জনগণের মানস কন্যা সত্যই জনগণের মানস কন্যার যুগে সকল শ্রেণির মানুষের হৃদয় ছুঁয়ে যায় শান্তির বাতাসে নইলে আমার জানামতে দরিদ্র - সামর্থহীন পরিবারের ছেলে-মেয়েদের এই কঠিন সময়ে সোনলী ব্যাংক , ,টি,,কৃষি ব্যাংক অফিসার এবং সরকারী মাধ্যমিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক  সর্বোপরি বি সি এস  ক্যাডার হিসেবে বিনিময়হীন চাকুরী হতো না

এছাড়াও সম্প্রতি জলবায়ূ পরিবর্তনে ঝুঁকি মোকাবেলায় সুদূর প্রসারী পদক্ষেপ নেওয়ার  স্বীকৃতি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননাচ্যাম্পিয়নস্ অব দ্য আর্থ ”  পুরস্কার অর্জন করেছেন তা বিশ্বের বিস্ময় ছাড়াও দুস্থ ভাতা , বিধবা ভাতা , বৃদ্ধ ভাতা এবং বাস্তু হারাদের গৃহ প্রদান পৃথিবীর শক্তিশালী রাষ্ট্রের কাছে অনুকরনীয় অনুসরনীয়

ক্রীড়াঙ্গনে নির্দলীয় করনে পৃথিবীতে বাংলাদেশ আজ সাফল্যের শীর্ষে তাই ২০১২ ইং সাল হতে অদ্যবধি যতবার বঙ্গবন্ধু ঁজাতীয় স্টেডিয়ামে মাননীয় প্রধান মন্ত্রীর সামনে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসে সিংড়া দমদমা পাইলট স্কুল কলেজের বি,এন,সি,সি - ক্যাডেট বৃন্দ আনআর্মড কমব্যাট মহড়া প্রদর্শন করেছে , ততবারই মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় ( এমপি) পলক আপনার কথা স্মরণ হয়েছে

মানননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব এ্যাডঃ জুনাইদ আহ্মেদ পলক (এমপি) আপনি হলেন সেই একই গুরুর শিষ্য হৃদয়ে আপনার বঙ্গবন্ধু , দুচোখে মানস কন্যা আর কর্মে চলনবিলের দামাল ছেলে আপনার জন্য দুচরণ লিখতেই হলো -

 চলনবিলের ছেলে - আপনার চলন মনোরম
ধৈর্য্য আছে , গুণও আছে , স্বপ্ন অনুপম
চলনবিলের ছেলে - আপনার চলন বিলে বাড়ি
ইচ্ছে হলেই উত্তাল বিল দিতেন আপনি পাড়ি 

তারিখ ০৮-০৯-২০১৫ খ্রিঃ আমাদের প্রতিষ্ঠান সিংড়া দমদমা পাইলট স্কুল কলেজের ( বি এন সি সি ) এর মহাস্থান রেজিমেন্ট রাজশাহী কর্তৃক আয়োজিত বিভাগীয়  আন-আর্মড কমব্যাট ক্যাডার কোর্সের সমাপনী সনদপত্র বিতরনী অনুষ্ঠানের সভাপতি হিসেবে আপনার প্রাপ্য প্রটোকলে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশের নিরাপত্তা বেষ্টনীর মাঝেও যে ভাবে আপনি অপামোর জনসাধারণ কে কাছে টেনে হাত ধরে অত্যন্ত হৃদয়ঙ্গম করে তাদের সমস্যার কথা শুনলেন এবং সমাধান দিলেন ঠিক সে ভাবে আমরা সিংড়া দমদমা পাইলট স্কুল কলেজের সকল স্তরের শিক্ষক কর্মচারী ছাত্র-ছাত্রীরা চাই আমাদেরকে একই ভাবে প্রাণ জুড়াবেন তাছাড়া আপনি তো এক জন এই প্রতিষ্ঠানের কৃতি ছাত্র ছিলেন এবং বর্তমানে আপনি এই প্রতিষ্ঠানেরই অভিভাবক মাননীয় মন্ত্রী মহোদয়

আপনার সুযোগ্য , সুদক্ষ , বিপদের সাথী এবং দুঃখও সুখের দিনের আমৃত্যু বন্ধু আপনার প্রিয় সহধর্র্মিনী এই প্রতিষ্ঠানেরই একজন মনোবিজ্ঞান বিষয়ের সহজ সরল মিষ্টভাষী প্রভাষক

“ তাই সবাই আমরা স্বপ্ন দেখি , আসবে হেথায় মানস কণ্যা   ,  জাতীয় হবে দমদমা কলেজ বইবে যে এক খুশির বন্যা ”

জাতির জনক বঙ্গবন্ধু যেমন বলেছিলেন  “ যে সমস্ত মা - বোনেরা ধর্ষিতা , নির্যাতিতা এবং যাদের পিতৃ পরিচয় নেই , তারা পিতার স্থানে লিখে নিও আমার পিতা বঙ্গবন্ধু। আর যারা বাস্তুহারা , ভিটে হারা , যাদের স্থায়ী  ঠিকানা নেই তারা সেখানে লিখবে আমার বাড়ি ধানমন্ডি ৩২ নম্বর

আমার জানা মতে পৃথিবীতে এই কথাটি আর কোন রাষ্ট্র নায়ক বলেননি

জাতির জনক বঙ্গবন্ধুর ভিতরে যে নেতৃত্বের গুণাবলী ছিল , তার ১০ ভাগের ভাগ যদি কোন নেতা ধারন করতে পারেন , তাহলে তিনি হবেন বাংলাদেশের শ্রেষ্ঠ নেতা মাননীয় মন্ত্রী মহোদয় আপনি জাতির জনক  বঙ্গবন্ধুর আদর্শকে পুরোপুরি অনুস্বরণ করেন বলে আপনি জনগণের মাঝে জাগ্রত আছেন , থাকবেন চিরঞ্জীব, চির অম্লান। ভ্রাতৃত্ব , সাম্য আর বন্ধুত্বের রাজনীতি আপনি চর্চা করেন  বলে - আপনার নির্বাচনী এলাকায় দলীয়দের সাথে বিরোধী দলীয়দের কোন কোন্দল নেই

আপনি আবার আসবেন , সকল দল , সকল স্তর , সকল শ্রেণি-পেশা এবং সকল ধর্ম মতের জনগণের মেন্ডেটে
পরিশেষে আমরা সিংড়া দমদমা পাইলট স্কুল কলেজের সকল স্তরের শিক্ষক কর্মচারী ছাত্র-ছাত্রী বৃন্দ আবার আপনাকে স্বরণ করিয়ে দিতে চাই
আমাদের প্রাণের দাবী  , আমাদের প্রতিষ্ঠানের নাম যেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় করণ তালিকায় নিবন্ধিত হয়
প্রতিক্ষায় আমরা সবাই - সিংড়া দমদমা পাইলট স্কুল কলেজের , সিংড়া , নাটোর
 জয় বাংলা ,জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবি হোক ” 

খোদা হাফেজ

প্রতিষ্ঠানের পক্ষে -
মীর গোলাম মোস্তফা
শিক্ষক প্লাটুন কমান্ডার (বি,এন,সি.সি)
সিংড়া দমদমা পাইলট স্কুল কলেজের , সিংড়া , নাটোর






No comments:

Post a Comment